1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ১২০৬ জন সংবাদটি পড়েছেন।

কোভিড ১৯-এ আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কয়েক দিন হাসপাতালে কাটাতে হতে পারে। ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস।

করোনায় সংক্রমিত ট্রাম্পকে স্থানীয় সময় গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুইটে ট্রাম্প জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। ট্রাম্পকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে করে ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হয়। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা করোনায় সংক্রমিত হওয়ার পর তাঁদেরও করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

ট্রাম্পের ঘনিষ্ঠ দুজনের সূত্র উল্লেখ করে ‘নিউইয়র্ক টাইমস’ জানিয়েছে, প্রেসিডেন্টের সামান্য জ্বর আছে। নাক বন্ধ থাকার সমস্যাও আছে। এর পাশাপাশি আছে কাশি। তাঁকে কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে।

করোনাভাইরাসের অনুমোদিত কোনো ওষুধ নেই। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি রেজেনেরনের একটি অ্যান্টিবডির ককটেল নিয়েছেন। এর পাশাপাশি তিনি কিছু ওষুধ, জিঙ্ক ও ভিটামিন ডি গ্রহণ করেছেন।

কোভিড-১৯-এ আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু স্বাস্থ্যঝুঁকি আছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটার্সবার্গের চিকিৎসাবিষয়ক বিভাগের প্রধানকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ‘নিউইয়র্ক টাইমস’। ডেভিড এ নেস মনে করেন, ট্রাম্পকে মাস্ক না পরার খেসারত দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION