1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিটপুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দিতে হবে: ডিসি খাইরুল আলম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৮৩৯ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, অকারনে থানায় কোন মামলা পেন্ডিং রাখা যাবেনা।যথা সময়ে ওয়ারেন্ট তামিল করার জন্য অভিযান বৃদ্ধি করতে হবে।আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখা।কোন অবস্থাতেই যেন আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।কোন কিছুর বিনিময়ে প্রলুব্ধ হয়ে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবেনা।মানবাধিকারকে সমুন্নত রেখে যথাযথ ভাবে আইন প্রয়োগ করতে হবে।বিটপুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে।

বৃহস্পতিবার(০৮অক্টোবর) বেলা ১১ টায় বিএমপি উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেছেন,প্রত্যক এলাকার বিট অফিসারকে যথাযথ ভাবে তার দায়িত্ব পালন করতে হবে।যেই জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন দেয়া হয়,সেই জনগনের প্রতি ন্যায় বিচার করে তাদের আস্থাভাজন হতে হবে।আমরা জনগনকে সাথে নিয়ে সমাজ থেকে সকল প্রকার অপরাধ মূলক কার্যকলাপ দূর করতে চাই।অপরাধীকে আইনের আওতায় এনে সংশোধনের চেষ্টা করতে হবে,এক্ষেত্রে কোন নিরাপরাধ ব্যাক্তি যাতে হয়রানির শিকার না হয় সে দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।সততার সাথে কাজ করলে জনগন সঠিক সেবা থেকে বঞ্চিত হবেনা।সমাজে কোন ঘটনাকে আমরা বড় বা ছোট করবোনা।মামলার চার্জশীট দেয়ার ক্ষেত্রে সংঘঠিত ঘটনার সঠিক চিত্র তুলে ধরতে হবে।

উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম বলেন,করোনা কালে সঠিক ভাবে স্বাস্থ্য বিধি মেনে জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে জবে।জনগনের সেবার মান বৃদ্ধির কথা শুধু মুখে বললেই হবেনা, সত্যিকারার্থে জনগনের সেবা দিয়ে প্রমান করতে হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে বাচাতে হবে।।সমাজের সকল প্রকার অপরাধীকে আইনের আওতায় আনতে সবাই মিলে কাজ করতে হবে।তাহলেই আমরা সত্যিকারার্থে জনগনের জনবান্ধব পুলিশ হতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,কাউনিয়া থানার অফিসার ইসচার্জ মোঃ আজিমুল করিম,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ ছগির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION