1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ধর্ষণ মামলায় দেশে প্রথম মৃত্যুদণ্ডাদেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৯৩১ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভুঞাপুরে মাদরাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে দণ্ডিত প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ধর্ষণ মামলায় দেশে এটি প্রথম মৃত্যুদণ্ডের রায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাগর চন্দ্র, সুজন মনি রিশি, রাজন, সঞ্জীত এবং গোপী চন্দ্র শীল। রায় ঘোষণার সময় সঞ্জীত এবং গোপী চন্দ্র আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাছিমুল আকতার। আর মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ মামলার শুরু করে শেষ পর্যন্ত ভিকটিমকে আইনি সহায়তা দেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, আট বছর আগে ২০১২ সালের জানুয়ারি মাসে ভূঞাপুরে এক নারীকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। ওই মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জমিরানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় সঞ্জিত ও গোপি চন্দ্র শীল আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

এর আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০০০’-এর খসড়া সোমবার মন্ত্রিসভায় অনুমোদন হয়। পরদিন সেই অধ্যাদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি আইনে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION