1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের রাজপথ অবরোধ কর্মসূচি পালিত

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৯৯০ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক: ধর্ষণ, খুন, নারী নির্যাতনসহ পাটকল পুনরায় চালুর দাবিতে বরিশালে সড়ক আবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল জেলা বাম গণতান্ত্রিক জোট।

সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পলিত হয়। বিক্ষোভকারীরা রোডের ওপর বসে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করে। এসময় যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে পৌঁনে এক ঘণ্টা পর পুলিশ তাদের সরিয়ে দেয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পরে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, গণআন্দোলন সংহতির বরিশাল মহানগর আহ্বায়ক দেওয়ান আ. রসিদ নিলু, ট্রেড ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং বাসদের জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

এসময় বক্তারা স্বৈরাচারী এবং শোষণের নীতির পরিবর্তন ও ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবী তুলে ধরেন। রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ না করে আধুনিকায়ন করার দাবি জানিয়ে বক্তারা বলেন, পাটকল বন্ধ করে দেওয়া হলে ৫০ হাজার শ্রমিক, এর সঙ্গে সংশ্লিষ্ট ৪ লাখ পাট চাষী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে ৪ কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে।’ তাই অনতিবিলম্বে বন্ধ পাটকলগুলো চালুর দাবী জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION