1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর: ডিসি খাইরুল আলম

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১০৫১ জন সংবাদটি পড়েছেন।

একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর: ডিসি খাইরুল আলম

নিউজ ডেস্ক:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের কাজ হচ্ছে ভোট কেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করা। যাতে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে। কোন ব্যাক্তির নয় আমরা ভোটকেন্দ্রে আসা সাধারন মানুষের নিরাপত্তা দিতে এসেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।

সোমবার(১৯অক্টোবর) বিকালে কাউনিয়া থানাধীন ৩ নং চরবারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের(বাটনা-উলাল বাটনা) উপ-নির্বাচনে বাটনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনের সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার,পুলিশ ও আনসার বাহিনির সদস্যদের উদ্দশ্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, জনগনের নিরাপত্তার পাশাপাশি নিজেদের অস্ত্রের দিকে খেয়াল রাখতে হবে।নির্বাচনী জিনিশপত্র পাহাড়া দিতে হবে।কারো সাথে খারাপ আচরন করা যাবেনা।বাহিরের কাউকে ভিতরে ঢুকতে দেয়া যাবেনা। যে কোন মূল্যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন কাউনিয়া থানার সহকারী কমিশনার মোঃ মাসুদ রানা,প্রিজাইডিং অফিসার মোঃ দেলোয়ার হোসাইন।কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য,আগামীকাল (২০ অক্টোবর) মঙ্গলবার কাউনিয়া থানাধীন ৩ নং চরবারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের(বাটনা-উলাল বাটনা) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।বাটনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭৫০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION