1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে মামী ও ভাগ্নীকে কুপিয়ে জখম, আহত ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৯০৬ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে মামী ও ভাগ্নীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।এক জনকে মুমুর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামের বাসিন্দা আনিস চাপরাশীর স্ত্রী খাদিজা বেগমের সাথে একই বাড়ির বাসিন্দা মৃত আজাহার চাপরাশীর গুনধর পুত্র একাধিক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যাবসায়ী সন্ত্রাসী আঃ মালেক চাপরাশীর সাথে দীর্ঘদন ধরে শত্রুতার এক পর্যায়ে খাদিজা বেগম মালেক চাপরাশীর বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন যার মামলা নং সি আর ৫৫৪/২০১৮।বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

এদিকে মামলায় জেল হবে বুঝতে পেরে মামলার বাদী খাদিজা বেগমকে মামলা তুলে নেয়ার জন্য নানা রকম ভয় ভীতি দেখায় এবং মামলা না তুললে খুন করার হুমকি দেয় মামলার আসামী সন্ত্রাসী মালেক চাপরাশী।
একপর্যায়ে গত সোমবার (১৯অক্টোবর)দুপুরে মামলার বাদী খাদিজা বেগমের কন্যা মামলার স্বাক্ষী ইমা আক্তারকে তার বসত ঘড়ের সামনে একা পেয়ে মালেক চাপরাশী তার স্ত্রী নুর নেহার বেগম,কন্যা লামিয়া আক্তার সহ তাদের সঙ্গীরা বেদম প্রহার করে। এ সময় ইমার চিৎকার শুনে বাদী খাদিজা বেগমের ভাইয়ের স্ত্রী আয়শা আক্তার ইমাকে বাঁচাতে এলে সন্ত্রাসীরা তাকেও এলোপাথারি কুপিয়ে জখম করে এবং আয়শার হাতে থাকা মোবাইল সেট ও গলা থেকে স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।এ সময় সন্ত্রাসীরা ইমা ও আয়শা আক্তারকে হুমকি দিয়ে বলে মামলা না তুললে তাদের খুন করে লাশ গুম করা হবে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমা ও আয়শাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আয়শাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।আহত আয়শা আক্তারের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় ইমা আক্তারের মা খাদিজা বেগম বাকেরগঞ্জ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান,এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION