1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ট্রাফিক আইন মেনে চলুন,ট্রাফিক পুলিশকে সহায়তা করুন: ডিসি জাকির হোসেন মজুমদার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৭৭৮ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন,”ট্রাফিক আইন মেনে চলুন,ট্রাফিক পুলিশকে সহায়তা করুন”ফুটপাথ কিংবা রাস্তায় মালামাল অথবা যানবাহন রেখে পথচারী এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেননা।নগরীর সড়কগুলোর যানজট নিরসন করে শৃংখলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করছে।

বুধবার(২৮ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর জিলা স্কুল মোড়,সদর রোড ও জেল খানা এলাকায় অটোরিক্সা, মোটর সাইকেল,প্রাইভেট কার, সাধারন পথচারী, দোকান ও বিভিন্ন শপিংমলে জনসচেতনতামূলক খোলাচিঠি ও ষ্টিকার বিতরন কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,আমরা নগরবাসীকে সচেতন করার জন্য একটি খোলাচিঠি দিয়েছি।যাতে জনসাধারন রাস্তায় যেখানে সেখানে গাড়িপার্কিং করে যানজট সৃষ্টি না করে।ফুটপাথ এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃস্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,সামনে শীতকাল আসতেছে।শীতে মহামারি করোনার প্রকোপ বাড়তে পারে।শীতে যাতে করোনার প্রকোপ বাড়তে না পারে সে জন্য সাবান দিয়ে বার বার হাত ধুতে হবে।ঘরের বাইরে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে।অন্যব্যাক্তি থেকে অন্তত তিনফুট দুরে থেকে গনজমায়েত এড়িয়ে চলতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের টি আই (প্রশাসন)মোঃ রবিউল ইসলাম,টি আই আব্দুর রহিম সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION