1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মার্কিন নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের প্রমাণ নেই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ১৪৬৮ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ভোট গণনায় কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছে দেশটির সরকার।

বুধবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের শীর্ষ সাইবার কর্মকর্তা ক্রিস্টোফার ক্রেবস এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কোনো বিদেশি বৈরী শক্তি ভোটের হিসাবে পরিবর্তন কিংবা ভোট দিতে মার্কিন নাগরিকদের বাধাগ্রস্ত করতে পারেনি।

মর্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ২০১৬ সালের নির্বাচনে ভোটের ফল ডেমোক্র্যাটপ্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নিতে রাশিয়ার হস্তক্ষেপ ছিল।

ক্রেবস বলেন, চলমান ভোট গণনা ও নির্বাচনের ফলে কোনো ধরনের বাধাগ্রস্ত করা কিংবা লক্ষ্যবস্তু বানাতে যে কোনো বিদেশি অপচেষ্টার বিষয়ে আমরা সচেতন ছিলাম।

তিনি আরও জানান, বিদেশি প্রভাব বিস্তার চেষ্টার সর্বাত্মক প্রতিরোধ করবে আমেরিকার জনগণ। আসছে সপ্তাহ ও দিনগুলোতে ধৈর্য অব্যাহত রাখতে সবার প্রতি অনুরোধ রাখছি।

কিন্তু বেশ কয়েকটি রাজ্যে আইনের আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির।

এখানে আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করে তারা। যদিও তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION