1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

বরিশালে চরমোনাইর বার্ষিক মাহফিল শুরু

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৯৬৬ জন সংবাদটি পড়েছেন।

বরিশালের চরমোনাই দরবার শরিফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে। আগামী সোমবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে।

লাখ লাখ মুসল্লির অংশগ্রহণের মধ্য দিয়ে আজ জুম্মার নামাজের পর চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাহফিল শুরু হয়। মাহফিলে অংশ নেবেন দেশে-বিদেশের শীর্ষ আলেমরা। মুসুল্লিদের জন্য মোট চারটি মাঠে প্রায় ১০ কিলোমিটার প্যান্ডেল করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও চরমোনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালনের সব ধরনের ব্যবস্থা রেখেই চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিল শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষায় মুসল্লীদের বিনামূল্যে বিতরণের জন্য ১ লাখ মাস্ক রাখা হয়েছে। বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

মুসল্লিদের জন্য নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক (মুহজাহিদ) কাজ করছেন। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে হাই ভোল্টেজ অটো জেনারেটর। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি হাসপাতাল রয়েছে। বিশ্ব ইজতেমার পর চরমোনাই মাহফিলকে দেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী সমাবেশ হিসেবে গণ্য করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION