1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

ফুটপাত দখল মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ বদ্ধপরিকর: ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১০২৬ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন, নগরীর সড়কগুলোকে যানজট মুক্ত করে শৃংখলা ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ। বরিশাল নগরীর ব্যাস্ততম সড়কগুলোর মধ্যে সদর রোড অন্যতম। এখানে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে হকাররা অবৈধ ভাবে দোকান বসানোর কারনে প্রতিনিয়ত যানজট বেড়েই চলছে। তাই ফুটপাতে হকার বা ভাসমান দোকান বসতে দেয়া হবেনা। এর পরেও কেউ যদি ফুটপাত দখল করে রাখে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।আজ থেকে নগরীর ফুটপাত দখল মুক্ত রাখতে নতুন আঙ্গিকে মাঠে নেমেছে পুলিশ। নগরবাসীর চলাচলের সুবিধার্থে ফুটপাত দখল মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে বরিশাল জিলা স্কুল মোড় থেকে জেলখানার মোড় পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত রাখতে অভিযান পরিচালনা কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সদর রোড থেকে হকার উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত রাখতে প্রতিদিন তিনবার সকাল, দুপুর ও রাতে অভিযান পরিচালিত হবে। নিরাপদ নগরী গড়ে তুলতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার দোকান মালিকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের দোকানের সামনে অবৈধ ভাসমান দোকান থাকলে জনস্বার্থে তা উঠিয়ে দিন। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নিন। পুলিশ আপনাদের সেবায় সদা প্রস্তুত আছে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের টি আই এডমিন রবিউল ইসলাম, টি আই বিদ্যৎ চন্দ্র দে, টি আই আব্দুর রহিম, সার্জেন্ট রানা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION