1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশাল জেলা ছাত্রদল সভাপতির পদ স্থগিত

  • প্রকাশিত : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৩৮৪ জন সংবাদটি পড়েছেন।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা কমিটির সভাপতি মাহফুজুল আলম মিঠুর উভয় দলীয় পদ স্থগিত করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগ থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন দেন।

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে বরিশাল জেলার আওতাধীন ১০ উপজেলা, ৬ পৌর এবং ৪০টি কলেজ ছাত্রদলের কমিটি গঠন নিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে মাহফুজুল আলম মিঠুর বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে গত ২/৩দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থগ্রহণের বিভিন্ন কথাবার্তা ভাইরাল হয়।

এছাড়া এক ছাত্রদল নেতার হাতে ধর্ষণের শিকার এক যুবতী মামলা দায়ের করলে মিঠু ওই যুবতীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেন। এ নিয়ে গত ২৬ নভেম্বর একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ পায়।

Please Share This Post in Your Social Media

One response to “বরিশাল জেলা ছাত্রদল সভাপতির পদ স্থগিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION