1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সিসিক মেয়র ও কাউন্সিলরদের বরিশাল-রাজশাহী যেতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ১০৬৩ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব:

সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরদের বরিশাল ও রাজশাহী যাওয়ার জন্য বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর হোটেল স্টার প্যাসিফিকে সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সিলেটকে আরো উন্নত করতে হবে। দেশে প্রথম ডিজিটাল নগরী হিসেবে সিলেট সুনাম অর্জন করেছে। আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। নগরীকে আরো সৌন্দর্যবর্ধন করতে হবে। সিলেট নগরকে আরো উন্নয়ন করতে ও দৃষ্টিনন্দন বাড়াতে আমি মনে করি সিসিক’র মেয়র ও কাউন্সিলরদের বরিশাল ও রাজশাহী ঘুরে আসা দরকার।

তিনি বলেন, বরিশাল ও রাজশাহী উন্নত সিটি। সেখানে গেলে মন জুড়িয়ে যায়। সিলেটকে এগিয়ে নিতে নতুন করে পরিকল্পনা গড়ে তুলতে দেখার ও শেখার কোন বিকল্প নেই।

তাই উন্নয়নরে পরিকল্পনা নিয়ে একবার হলেও বরিশাল ও রাজশাহী সিটি ঘুরে আসার প্রয়োজন বলে আমি মনে করি।

ড. মোমেন আরো বলেন, সিলেটে দৃষ্টিনন্দন স্বাধীনতা টাওয়ার নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেয়া হচ্ছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেটে একটি বিশেষ কর্মসূচি নেয়ার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

এছাড়াও সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION