1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

সিলেটে দুই বাসের সংঘর্ষে দুই চালকসহ নিহত ১০

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৫৬ জন সংবাদটি পড়েছেন।

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার তৎপরতা শুরু করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) এ বি এম আশরাফ উল্ল্যা বলেন, এই দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে।

সকাল সাতটার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় একটি সূত্র জানায়, এই দুর্ঘটনায় দুই বাসেরই চালক নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION