1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিচ্ছেদী জীবনে আবারো বিয়ে করছেন মুনমুন

  • প্রকাশিত : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৯৮০ জন সংবাদটি পড়েছেন।

তারার আলো ডেস্ক:

বিচ্ছেদের পরে ভালো আছেন বলে জানালেন চলচ্চিত্র অভিনয়শিল্পী মুনমুন। এখন সন্তানদের নিয়েই তাঁর সুখের সংসার। গত বছরের জুলাই মাসে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। সেই অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি। মনের মতো গোছানো কোনো ভালো ছেলে পেলে এ বছর বা আগামী বছরের যেকোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি।

গত বছর লকডাউন শুরু হলে মুনমুনের স্টেজ শো বন্ধ হয়ে যায়। দুই সন্তান নিয়ে অর্থসংকটে পড়েন তিনি। এ অভিনেত্রীর অভিযোগ, সংসারের এমন অবস্থা দেখে তাঁর স্বামী মোশাররফ হোসেন কোনো ধরনের সহযোগিতা করেননি। সংসার খরচ এবং সন্তানকে কেন্দ্র করে দীর্ঘদিনের মান–অভিমানে তাঁদের সংসার ভাঙে। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে আলাদা জীবন যাপন করছেন।

এ অভিনেত্রী জানান, এখন দুই সন্তান নিয়ে অনেক বেশি সুখে আছেন। সংসারে আর কোনো অশান্তি নেই। নিজেই কষ্টে সংসার চালিয়ে যাচ্ছেন। ভাবছেন নতুন করে সংসার করা নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের পরিকল্পনা আছে। জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।’

এ অভিনেত্রী মনে করেন, তাঁর জীবনে যা ঘটেছে, সে রকম ঘটনা অনেক শিল্পীর জীবনেই ঘটে। তাঁর মতে, শিল্পীদের জীবনটা একটু এলোমেলোই হয়। এরপরও সব শিল্পীর মতো তিনিও স্বপ্ন দেখেন জীবনটাকে সাজিয়ে রাখার। বিয়েটা ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়েছেন।

মুনমুন জানান, দাম্পত্যজীবনে প্রথম সন্তান নেওয়া থেকেই সাবেক স্বামীর সঙ্গে কলহ শুরু হয়। মুনমুনের দাবি, তাঁর স্বামী চাননি সন্তান নিতে। সেই সন্তান জন্ম নেওয়ার পরে তাঁদের সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। মুনমুন বলেন, ‘আমার আগের সংসার থেকে সরে এসে এখন সুখী আছি।’ মুনমুন জানান, তাঁর আয়েই সংসার চলত। তিনি নিয়মিত স্টেজ শো করতেন। সেটা দিয়েই তাঁর পরিবারের খরচ চালাতেন। এখন জমানো টাকা দিয়েই কোনোমতে সন্তানদের নিয়ে চলছেন।

বিবাহবিচ্ছেদের পরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। পরে তিনি সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলান। কারণ, সন্তানদের মানুষ করার জন্য তাঁর অর্থের প্রয়োজন। গত সেপ্টেম্বরে তিনি ‘আগুন আর কতটুকু পোড়ে’ ছবিতে অভিনয় করেন। এটিই ছিল শেষ অভিনয়। তাঁর হাতে তিনটি ছবির কাজ আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION