1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম বিশ্বাসী কিন্তু ধর্মান্ধনন-এ্যাড. বলরাম পোদ্দার

  • প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৮৪৫ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার বলেছেন, ‘ধর্ম আমাদের পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করা শেখায় না’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম বিশ্বাসী কিন্তু ধর্মান্ধনন। তিনি বাংলাদেশে ধর্মান্ধতার অভিযান রুখতে একটি ভারসাম্যনীতি অনুসরণ করে চলেছেন। বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর রহমান ধর্ম ও রাজনীতিকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি কখনো সহিংসতা ও অবিচারকে সহ্য করেননি। যারা ধর্ম এবং শ্রেণীর মাধ্যমে সমাজকে ভাগ করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
শনিবার ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা উপলক্ষে পুস্পাঞ্জলী স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, মনে রাখতে হবে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, তাদের পরিচয়, তারা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে। জঙ্গিবাদ কোনো ধর্মীয় চেতনা নয়। এটা একটা রাজনীতি, তাকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষের সভাপতিত্বে স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টি ভানুলাল দে, বার্থী শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য নারায়ন চন্দ্র দে নারু, অমর কৃষ্ণ রায়, শিশির কুন্ডু, মোহনলাল চক্রবর্তী, প্রণবরঞ্জন দত্ত। বক্তব্য রাখেন, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার দত্ত, সাধারন সম্পাদক অপু রায়, সহ-সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, পুস্পাঞ্জলী স্মরনিকার সম্পাদক বিশ^জিত সরকার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION