1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

হাটহাজারীতে সড়ক খুঁড়ে ফেলা হয়েছে, যান চলাচল বন্ধ

  • প্রকাশিত : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৯৩৫ জন সংবাদটি পড়েছেন।

চট্টগ্রামের হাটহাজারীতে এখনও বন্ধ রয়েছে সড়ক। শনিবার হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে তোলা ইটের দেয়াল এখনও রয়েছে। এরই মধ্যে নতুন করে সড়কের দুটি স্থান খুঁড়ে ফেলা হয়েছে। সেখানে হরতালের সমর্থনে রোববার (২৮ মার্চ) সকাল থেকে অবস্থান নিয়েছেন মাদ্রাসাছাত্ররা।

হরতাল ও অবরোধের ফলে ওই সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল ও দোকানপাট। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যান চলাচল বন্ধ হওয়ায় হেঁটে যেতে হচ্ছে যাত্রীদের। সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক কাজ করছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটহাজারীতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সড়কে পুলিশের সাঁজোয়া যানসহ পুলিশ, র‍্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর আড়াইটা থেকে বন্ধ রয়েছে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক। শনিবার (২৭ মার্চ) দুপুরে হাটহাজারী বাজার এলাকায় ইটের স্তূপ দিয়ে পাঁচ ফুট দেয়াল তুলে দেয় তারা। রাতে সড়কটির কাচারী রোডের মুখে দুটি অংশ খুঁড়ে ফেলা হয়েছে। সেখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, হাটহাজারীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাটহাজারী-খাগড়াছড়ি সড়কটি আস্তে আস্তে সচলের চেষ্টা চলছে। সূত্র- সময় টিভি 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION