1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বরিশালে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

  • প্রকাশিত : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৭৪২ জন সংবাদটি পড়েছেন।

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে হতাহতের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ করার সময় পুলিশের বাধার মুখে পড়ে দলটির নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নগর সভাপতি মজিবর রহমান সরোয়ার। সমাবেশ শেষে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। তবে কাউকে আটক করেনি পুলিশ।

সমাবেশে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, ভারতের কাছে সরকার এমনভাবে বিক্রি হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী আসার প্রতিবাদ করায় নিজ দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এরপরও সরকার নিজেদের গণতান্ত্রিক সরকার বলে দাবি করেন। তিনি বলেন, গদি ঠিক রাখার উদ্দেশেই ভারতের দাসত্ব করছে আওয়ামী লীগ। দেশে গণতন্ত্র ফেরাতে তিনি নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এদিকে সকাল ১০টায় সরকারি বরিশাল কলেজ থেকে মিছিল বের করে বরিশাল মহানগর ছাত্রদল। মূল সড়কে মিছিল করতে না পারলেও গলিতে মিছিল করে সমাবেশে যোগ দেন তারা।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন- বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল আহসান রতন, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক এবং শৃঙ্খলা রক্ষায় মিছিল নিয়ে সদর রোডে নামতে দেওয়া হয়নি।

ভিডিও- https://drive.google.com/file/d/1qNtoP1ECBvN8s6FnqeVWRiNEphl0C8O5/view?usp=drivesdk

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION