1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভোলায় জেলা পুলিশের আয়োজনে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত -দেশ আলো

  • প্রকাশিত : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৬৫০ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ ভোলা জেলা পুলিশের আয়োজনে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় ভোলা পুলিশ লাইন্সে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া-২০২১ এর শুভ উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার সহযোগিতায় ছিলেন ভোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন সিকদার ও তার নেতৃত্বে ০৭ সদস্যের একটি টিম।

ভোলায় জেলা পুলিশের আয়োজনে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত -দেশ আলো

কর্মশালায় অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগনের জান-মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান যুগে পুলিশ সদস্যদের বহুমূখী বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় অগ্নি নির্বাপক (Fire Extinguisher) যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, আর আই পুলিশ লাইন্স ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION