1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

গভীর রাতে বরিশাল নগরীতে পৃথক দুটি অগ্নিদূর্ঘটনা

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৬৪৮ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি:

বরিশাল নগরী‌তে গভীর রা‌তে দুই দোকানে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উভয় স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর বটতলার অগ্রণী ব্যাংক সংলগ্ন লেপ-তোষকের দোকানে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনার কিছু সময় পরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন টিভিএস মোটরসাইকেলের শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বটতলার দোকান মালিক হাবিব সাংবাদিকদের জানান, তার দোকানে থাকা আনুমানিক দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে টিভিএস শো-রুমের স্টাফ মো. নিয়াজ জানান, শো-রুমে থাকা মোটরসাইকেলের মধ্যে ৫ টি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। এছাড়া শো-রুমটির পেছনের একটি অংশও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে দূর্ঘটনার ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, বরিশাল দক্ষিণ স্টেশনের মোট ৫ টি ইউনিট মিলে উভয় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ নিরুপণ করা সম্ভন হয়‌নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION