1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

রাসেলের মুক্তি চেয়ে মানববন্ধন ঘোষণা; গ্রাহকদের গনআত্মহত্যার হুমকি

  • প্রকাশিত : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৩০ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টরা।

আগামীকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন ইভ্যালির গ্রাহক ও সেলাররা। সোমবার বিকেলে ইভ্যালি ফ্যান ক্লাব ও রাসেল ভাইয়ের মুক্তি পরিষদ নামের সোশ্যাল মিডিয়ার গ্রুপে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

গ্রুপের কর্মসূচির ঘোষণায় বলা হয়েছে, আমাদের একটাই দাবি রাসেল সাহেবকে সময় দেওয়া হোক। তাকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেয়া হোক। ইভ্যালি সকল শুভানুধ্যায়ীদের এই শান্তিপূর্ণ মানববন্ধনে আসার জন্য অনুরোধ করা হলো।

এদিকে আগামীকাল ইভ্যালির রাসেলের মুক্তি না হলে গন আত্নহত্যার হুমকি দিয়েও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

এর আগে রাসেলের মুক্তির দাবীতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ও গনসাক্ষর কর্মসূচি করেছে প্রতিষ্ঠানটির গ্রাহক ও সেলাররা। এসময় গ্রাহকরা বলেন, আমরা রাসেলের মুক্তি চাই। রাসেল ভাইকে সময় দিতে হবে। এইখানে মানুষের সর্বোচ্চটা দেওয়া আছে, যদি এইখানে বিচার করতে আসেন তাহলে আপনাদের সমাধান দিতে হবে, বলে দিতে হবে এই টাকা কিভাবে গ্রাহকরা পাবে। এই টাকা রাসেল ভাইকে সবাই দিয়েছে, রাসেল ভাই আশ্বস্ত করেছে সবাইকে টাকা দিবে। এই টাকাটা সবাই কিভাবে পাবে সেটা এখনো কেউ বলতে পারে নাই। কিন্তু রাসেল ভাই বলেছে আমাদের টাকা ছয় মাসে ফেরত দিবে।

এসময় গ্রাহকরা আরও বলেন, এই টাকা যদি আগের ইতিহাসের মতো হয় তাহলে গণ-আত্মহত্যা হবে। আর এর জন্য দায় থাকবে বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে ইভ্যালির সিইও মো. রাসেল এবং তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION