1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মাদকমুক্ত কাঠালিয়া বিনির্মানে সবাই মিলে এক সাথে কাজ করবো : সহকারী পুলিশ সুপার মাসুদ রানা

  • প্রকাশিত : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৮ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা বলেছেন,আমি ব্যাক্তি অবস্থায় নিজে যদি একটু সচেতন হই তাহলে আমরা অনেক অপরাধ থেকে বেরিয়ে আসতে পারি।থানায় বিকাশ প্রতারনার অনেক মামলা হয়।বিকাশ কর্তৃপক্ষ বিভিন্ন বিজ্ঞাপন দেয় যে কোন অবস্থাতেই নিজের পিন কোড দেয়া যাবেনা।তার পরেও আমরা লোভে পরে প্রতারনার শিকার হয়ে পিন কোড দেই।যখন কেউ আপনার কাছে বিকাশের পিন কোড চায় তখন আপনি ফোনটা বন্ধ করে দেন। তাহলে আর প্রতারনার শিকার হবেননা।আজকে যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে।বাবারা যদি একটু দায়িত্ববান হন যে আপনার সন্তান কোথায় কি করছে।সমাজকে মাদক মুক্ত করতে হলে এলাকার মুরুব্বী ও অভিভাবকদের সচেতন হতে হবে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাঠালিয়া উপজেলাধীন আওড়াবুনিয়া ইউনিয়নে শান্তিশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,একটা খারাপ মানুষ সমাজের যতটা ক্ষতি করে তার চেয়ে একজন ভাল মানুষের নিরবতায় সমাজ বেশী ক্ষতিগ্রস্ত হয়।সুতরাং যারা এলাকায় অন্যায় করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।তাহলে জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরন হবে।আমাদের মুক্তিযোদ্ধারা অনেক স্বপ্ন নিয়ে এদেশকে স্বাধীন করেছেন।তাদের স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে হলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।আগামীতে আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্তএকটা সুন্দর কাঠালিয়া চাই।সেই কাঠালিয়া বিনির্মানে আমরা সবাই মিলে একসাথে কাজ করব।আমরা চাই সত্যিকারের মনুষ্যত্ব নিয়ে নির্ভেজাল সেবা দিয়ে এলাকার জনশৃংখলা রক্ষা করতে চাই।

পরে বেলা সাড়ে ১২ টায় শৈলজালিয়া ইউনিয়ন এ শান্তিশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র, আওড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠু সিকদার, শৈলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন সহ জেলা পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংরক্ষিত মহিলা সদস্যগণ, ইউপি সদস্যগন, সংবাদিক, ছাত্র ও বিভিন্ন শ্রেনীপেশার জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION