1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে জামিন পেলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাফিজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৮ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনকালে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শুনে ও বয়স বিবেচনায় বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে মেজর হাফিজ বলেন, ২০১৮ সালের জাতীয় নিবার্চন অবৈধভাবে ভোট কারচুপির মাধ্যমে হয়েছে। তারই অংশ হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি কেবল একা নন, যার ধারাবাহিকতায় সাংবাদিকদের বিরুদ্ধেও এখন এই আইনে মামলা হচ্ছে বলে জানান তিনি।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে ২৪ ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বাবুল বিশ্বাসের মোবাইল ফোনে কেন্দ্র দখল করে ভোটের ফলাফল তাদের পক্ষে নেওয়ার কথোপকথন হয়। তাদের এ ফোনালাপ ফাঁস হলে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ তালুকদার বাদী হয়ে ২৮ ডিসেম্বর লালমোহন থানায় আটজনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ হাফিজ উদ্দিন আহমেদ এবং বাবুল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। পরে মামলাটি বিচারের জন্য বরিশাল সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

এসময় আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড.মোঃ মজিবর রহমান সরোয়ার। আরো উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION