1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

শেখ হাসিনার নেতৃত্বে ফের আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে: এমপি শাওন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৫৮৪ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পৃথিবীর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার বিচক্ষণ নেতৃত্বে অতি দরিদ্রের বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করেছে। সকল ষড়যন্ত্র ভেদ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ফের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বাংলাদেশ আওয়ামীলীগ।

রবিবার সন্ধ্যায় ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরও বলেন, বিদেশি প্রভু আর লবিস্টের মাধ্যমে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে চায় বিএনপি। তারা জাতিকে মিথ্যা তথ্যে বিভ্রান্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিভ্রাট ছড়িয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলামসহ উপজেলা-পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION