1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মুলাদীতে চাঁদা না পেয়ে গৃহবধূকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৭৩ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: মুলাদীতে চাঁদা চাওয়ার জের ধরে মরিয়ম বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। এসময় নগদ অর্থ, ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট চালায় তারা। বৃহস্পতিবার (১২মে) বিকেল পৌনে ৫টায় মুলাদী উপজেলার দক্ষিণ-পূর্ব কাজিরচর গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২মে) বিকেলে ওই গ্রামের বাসিন্দা আলাউদ্দিন সিকদার নিজের জমিতে দালান নির্মাণ করতে গেলে একই গ্রামের আউয়াল ও তার দলবল মিলে আলাউদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার এর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় সে চাঁদা দিতে অপারগতা স্বীকার করলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আউয়ালের নেতৃত্বে মো: আলী আহাম্মেদ হেনাসহ অজ্ঞাত আরো ৫/৭ জনে তার ঘরে প্রবেশ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় নগদ অর্থ ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট চালায় তারা। আহতের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION