1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রভাবে অপরাধ প্রবনতা কমে আসছে- এমপি শাওন

  • প্রকাশিত : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৬০৪ জন সংবাদটি পড়েছেন।

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রভাবে অপরাধ প্রবনতা অনেক কমে আসছে। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের কারনে পুলিশের সেবা এখন জনগনের দোরগোড়ায়। সাধারন মানুষের সাথে পুলিশের দুরত্ব অনেক কমে আসছে। এজন্য সমাজ থেকে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহসহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমেছে।
অপু হাসান। লালমোহন থানার আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে আধুনিক ও দক্ষভাবে কাজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এজন্য দেশ ও জনগনের স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। তাই পুলিশকে সকলেরই উচিত সহযোগিতা করা। পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানে সমাজের সব শ্রেনি পেশার মানুষকে সাথে নিয়ে অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে কমউিনিটি পুলিশ। নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশকে খেয়াল রাখার জন্য বলেন তিনি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং এসআই মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ।
আলোচনা সভার পূর্বে লালমোহন থানার উদ্যোগে থেকে এক বর্নাঢ্য র্যা লী বের করা হয়। র্যা লীটি রাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড় হয়ে পূন:রায় থানায় গিয়ে শেষ হয়। র্যা লীতে অংশগ্রহণ করেন এমপি শাওন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION