1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

গ্রাম অর্থনীতিকে চাঙ্গা করতে বঙ্গবন্ধু গ্রামে গ্রামে সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন- এমপি শাওন

  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৭৭৮ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি: 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, গ্রাম অর্থনীতিকে চাঙ্গা করতে স্বাধীনতার পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু গ্রামে গ্রামে বহুমুখী সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি চেয়েছিলেন, দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। কিন্তু ১৫ আগস্টের ঘটনার পর এদেশের সমবায়কেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা থামিয়ে দেয়া হয়। স্বাধীনতার ৫০ বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাসিনা আবার হারানো অর্থনীতি চাঙ্গা করেন। শনিবার ভোলার লালমোহনে ৫১তম জাতীয় সবমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকাল ১০টায় লালমোহন উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি ও পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় সমবায়ীরা। সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION