1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

বরিশালের সাহেবের হাট পতাং স্কুলের প্রধান শিক্ষককে মারধর, মামলা দায়ের!

  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৬৩৬ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল সদর উপজেলার ৬৪ নং পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) কে মারধরের অভিযোগ উঠেছে নূর হোসেন (মামুন) ও তার সহযোগীদের বিরুদ্ধে।মঙ্গলবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষকের নাম মাসুদুজ্জামান মোল্লা। সে ওই গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে। বর্তমানে সে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মাসুদুজ্জামান অভিযোগ করে জানান, তার সাথে একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নূর হোসেন (মামুন) ও তার সহযোগীদের সাথে দীর্ঘদিন ধরে স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার সকালে স্কুল অফিস কক্ষে ম্যানেজিং কমিটির মিটিং চলাকালীন সময় উপস্থিত হয়ে সন্ত্রাসী মামুন ও তার সহযোগী কবির হোসেন নাপ্তি, মেহেদী হাসান অনিক সহ অজ্ঞাত আরো২-৩ জনে উত্তেজিত হয়ে মাসুদুজ্জামান এর সাথে কথার কাটাকাটিতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাসুদুজ্জামানকে এলোপাতাড়ি মারধর করে। পরে অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মাসুদুজ্জামান বাদী হয়ে ৩ জনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে।

সংবাদ পেয়ে গতকাল তাকে দেখতে হাসপাতালে ছুটে যান ওই স্কুলের সহকারী শিক্ষক এলিজা বেগম ও তার স্বামী নিজামদ্দিন এবং গ্রামের বাসিন্দ সাদা মনের মানুষ মো: আরিফুর রহমান সহ অন্যান্যরা। এ সময় তারা মাসুদুজ্জামানের সুস্থতা কামনা করেন এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION