1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশাল নগরীতে এক গৃহবধূকে কুপিয়ে জখম!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৫০১ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর বাজার রোডের কসাইখানা এলাকায় জমি দখলের জের ধরে নাজমা বেগম(২৭) নামে এক গৃহবধূকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক সম্রাজ্ঞি তারা ও তার বাহিনী। এ সময় ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট চালিয়েছে তারা। আহতকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে তারা বেগম ও তার ছেলে রুবেল নিজেদের মাথায় আঘাত করে নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

রবিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় কসাইখানা মসজিদ গলিতে এ হামলার ঘটনা ঘটে। আহত নাজমার শশুর শুক্কুর খলিফা অভিযোগ জানান, তার বিধবা বোন তারা বেগমকে তার জমি থেকে আধা শতাংশ জমি পাঁচ বছরের জন্য থাকার লিখিত অনুমতি দেয়। কিন্তু সেখানে পাঁচ বছরের স্থানে আট বছর ধরে তারা ও তার ছেলেমেয়েদের নিয়ে ওই জমিতে ঘর উঠিয়ে হরদমে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে প্রশাসনের হয়রানি হতে হচ্ছে তাকেও তার পরিবারকে। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে শুক্কুরের দরজা বন্ধ করে দিয়ে সেখানে খুঁটি গেড়ে দেয় তারা ও তার ছেলে রুবেল শফিক রেজাউল ও মনির ও তার ছেলে মোনায়েম। এ সময় শুকুরের ছেলে বউ নাজমা বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে তারাও অন্যান্যরা নাজমা কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তারা শুক্কুরের ঘরে প্রবেশ করে ঘর ভাংচুর ও মালামাল লুটপাট চালায়। তার ডাক চিৎকারে তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত কে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। একমাস আগে তারা ও তার ছেলেরা শুকুর কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলেও অভিযোগ করেন। এ ঘটনায় সে একটি মামলা দায়ের করে। ওই ঘটনায় এখনো এক আসামী হাজত কাটছে বলে তিনি জানান। তারা ও তার পরিবারের অত্যাচারে শুক্কুর ও এলাকাবাসী অতিষ্ঠ। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। মুখ খুললেই তার ঘরে গাঁজা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি ধামকি প্রদান করে থাকে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও রেজাউল ও মনিরের বিরুদ্ধে কোতোয়ালি থানা ও আদালতে একাধিক মাদক মামলা রয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION