1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

এ.এম.এইচ কলেজে বিবিএ প্রফেশনাল ২০১৬-১৭ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।। দেশ আলো

  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৭৮১ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব: রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজের বিবিএ প্রফেশনাল ডিপার্টমেন্টের ২০১৬-১৭ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) কলেজের দ্বিতীয় ক্যম্পাসে বিবিএ প্রফেশনাল বিভাগের আয়োজনে উক্ত বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিবিএ প্রফেশনাল বিভাগের বিভাগীয় প্রধান সানজিদা সাঈদ বর্ষা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

বিবিএ প্রফেশনাল ডিপার্টমেন্টের ২০১৬-১৭ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।। দেশ আলো

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সফিউদ্দীন বিশ্বাস, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ নজরুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মুহাম্মদ ইউসুফ এবং এইচএসসি কোর্স পরিচালনা কমিটির আহবায়ক রোজিনা ইয়াসমিন। আরো বক্তব্য প্রদান করেন বিবিএ প্রফেশনাল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান জনাব শর্মিলা চক্রবর্তী ও বিবিএ বিভাগের সাবেক কোর্স কোঅর্ডিনেটর জনাব সাজিয়া মজিদ।

অনুষ্ঠানে ৪র্থ বর্ষ ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজিজুল ইসলাম, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফারুক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রব, সহযোগী অধ্যাপক বিকাশ চন্দ্র দাস, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শারমিন আক্তার জুঁই ও প্রভাষক সানজিনা আক্তার খান এবং ট্যুরিজমের হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আবু নূর ফায়েজুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION