1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে হাসপাতালে!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪৯১ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামে জমি থেকে উৎখাতের চেষ্টায় ব্যার্থ হয়ে মা ও মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় তারা হামলা চালিয়ে ঘর ভাঙচুর নগদ অর্থ ও মালামাল লুটপাট চালায়।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক হাওলাদারের স্ত্রী জাকেরা বেগম ও তার মেয়ে তানিয়া আক্তার। বর্তমানে তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তারা হামলা চালিয়ে ঘর ভাঙচুর নগদ অর্থ,স্বর্ণালংকার ও মালামাল লুটপাট করে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৮ টায় হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত জাকেরার ছেলে খোকন অভিযোগ করে জানায়, তাদের ৭৪ শতাংশ পৈত্রিক সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছে একই গ্রামের নুর আলম ও তার ভাই হোসেন জামাল। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে জামালের স্ত্রী রুনা ও হোসেনের স্ত্রী সানি দুজনে জোরপূর্বক তাদের জমিতে কম্বল রৌদ্রে দেয়। এ নিয়ে জাকেরা ও তাদের মধ্য কথার কাটাকাটিতে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নুর আলম সহ অন্যান্যরা প্রথমে জাকেরাকে লাঠি পেটা করে। পরে দাঁড়ানো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে তারে নেতা নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সময় তারা ঘর ভাঙচুর ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা,স্বর্ণালংকার ও মালামাল ছিনিয়ে নেয় বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION