1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহতে শেখ হাসিনার বিকল্প নেই – এমপি শাওন 

  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৭৭ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন প্রতিনিধি :

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশ ও জনগনের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছেন। উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহতে শেখ হাসিনার বিকল্প নেই। এ সরকারের সময় বিশ্বকে তাক লাগিয়ে বহুমাত্রিক উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে। আগামী দিনেও দেশ ও জনগনের কল্যাণে শেখ হাসিনার সরকারকে পুনরায় নৌকায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে।

শুক্রবার দিনব্যাপী বদরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২০২২/২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় মাননীয় সংসদ সদস্যর অনুকূলে বরাদ্দ হতে নির্মিত ২৪ টি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, মনে রাখতে হবে দেশ ও নিজেদের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার বিকল্প নেই। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন হাওলাদার, বদরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুল্যাহ মেলকার, ইউপি সদস্য লিটন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION