1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভান্ডারিয়ায় জমি দখলের জেরে দুই সহোদর কে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪৮৪ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার ভান্ডারিয়া সদর উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে দুই সহোদর কে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৪ মে) দুপুর সাড়ে ১২ টায় পূর্ব ভান্ডারিয়ার মুন্সি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা মৃত: মোখলেছ মুন্সির ছেলে ও মোদী ব্যবসায়ী নাসির উদ্দিন মুন্সি ও তার ছোট ভাই আউয়াল মুন্সী। আহতদের মধ্যে নাসির কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং আউয়াল প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।

আহত নাসির অভিযোগ করে জানান, তার জমি দীর্ঘদিন ধরে দখলের পায়েতারা করে আসছে পার্শ্ববর্তী শহীদুল ও তার সহযোগীরা। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার দুপুরে শহিদুল, আনোয়ার, সাইফুল ও ইয়াসিন সহ কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী ওই জমি দখলের চেষ্টা চালায়। এসময় সে বাধা প্রদান করলে উত্তেজিত হয়ে শহিদুল সহ অন্যান্যরা তাকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে ছোট ভাই আউয়াল ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা নাসিরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত নাসিরের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। তিনি অভিযোগ করে আরো বলেন, প্রতিপক্ষের হাত থেকে রক্ষা পেতে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। তারপরও তাদের হাত থেকে রক্ষা পাইনি। পুলিশের সম্মুখে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION