1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিশ্বের বিশ্ববন্ধু জাতির জনকের জন্য বাঙালি ধন্য হয়েছে -এমপি শাওন

  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৫৫৬ জন সংবাদটি পড়েছেন।

 অপু হাসান, লালমোহন :

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন মন্ত্রী পরিষদ বিভাগ এর আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা থেকে একযোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা থেকে সম্প্রচারিত মুল অনুষ্ঠানের প্রথম পর্বশেষে লালমোহন উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্যে রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলার নন, তিনি বিশ্বের। তিনি বিশ্বের বন্ধু। শান্তি মুক্তি ও মানবতার অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এসময় লালমোহন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জনাব ফখরুল আলম হাওলাদারসহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমী ও লালমোহন হা-মীম একাডেমীর শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION