1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

নানা আয়োজনে আলহাজ্ব মকবুল হোসেন কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত।। দেশ আলো

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০১৫ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা: আজ বিশ্ব পরিবেশ দিবস। আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচির মধ্যে দিয়ে রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার (৫ জুন) সকালে কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ এবং ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পরিবেশ সচেতনতামূলক পোস্টার তৈরি, বৃক্ষরোপন কর্মসূচি, পরিবেশ শোভাযাত্রা প্রভৃতি কর্মসূচি পালিত হয়।

ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সরকার আজিজুন নাহার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ.ফ. ম রেজাউল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক শাহিদা বেগম, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোহাম্মদ নাজমুল হাসান, জীববিজ্ঞান বিভাগের প্রধান শর্মিলা চক্রবর্তী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান রোজিনা ইয়াসমিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মিজানুর রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রসঙ্গত, ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতি বছর সারাবিশ্বের একশ’টিরও বেশি দেশে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION