1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

নুরাবাদে পাঁচ বস্তা চাল উদ্ধার, যুবকের কারাদণ্ড

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২০
  • ১০৪৭ জন সংবাদটি পড়েছেন।

চরফ্যাশন প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে পাঁচ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যানের কর্মী মিজানকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত চাল নিলামে ৩ হাজার পাঁচশত টাকায় বিক্রি করাা হয়েছে। শুক্রবার রাতে সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মিজান উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর তোফাজ্জল গ্রামের মাসুদের ছেলে। স্থানীয় জেলে আনিসুল হক, সৈয়দ আহমেদসহ কয়েকজন জেলে অভিযোগ করেন ইউপি চেয়ারম্যানের কর্মী মিজান তাদের কাছ থেকে ফটোকপি নিয়ে চাল উত্তোলন করে তাদের অর্ধেক দেবার কথা বললেও পরে তাদেরকে চাল দেননি। নিবন্ধিত জেলে সেলিম মাঝী, রিয়াদ, শামসুদ্দিনসহ কয়েকজন জেলে অভিযোগ করেন তাদের নামে বরাদ্দ থাকলেও তারা এখন পর্যন্ত কোন চাল পাননি। চাল না পাওয়া জেলেরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেন। চাল কম দেয়ার অভিযোগও করেন অনেকে জেলে ।
স্থানীয়রা অভিযোগ করেন তিন মাসের চাল উত্তোলন করলেও কোন জেলে এক মাস, কোন জেলে দুই মাসের চাল পেয়েছেন। জেলেদের নামের বরাদ্দের বাকি চাল আত্মসাৎ হয়েছে ।
আটককৃত মিজান দাবি করেন তার ভাই খোকন, ভগ্নিপতি বজলুর রহমান, ফুফু কোহিনুর ও পার্শ্ববর্তী তারার মায়ের কাছ থেকে চার বস্তা চাল ক্রয় করেন। খোকন চাল বিক্রির কথা স্বীকার করলেও তার বোন ও ফুফু চাল বিক্রির কথা অস্বীকার করেন। পার্শ্ববর্তী আব্দুল কাদের ঘর থেকে উদ্ধার হওয়া চালের বিষয়ে কাদেরের স্ত্রী জানান তাদের এক বস্তা চাল মিজান কিনে দিয়েছেন।
খোকন ও কোহিনুর বলেন এ বছরে তারা শুক্রবার ৩০ কেজির এক বস্তা আর আগের মাসে এক বস্তা করে চাল পেয়েছেন। এবছরের আর চাল পাননি। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ জানান অনেক জেলেদের অভিযোগ মিজান তাদের জেলে কার্ডের ফটোকপি নিয়ে চাল উত্তোলন করে তাদের দেওয়ার কথা বললেও তাদের চাল দেননি। মিজান এর বাড়ি থেকে উদ্ধার হওয়া চালের বিষয়ে তার বক্তব্যে অনেক অসঙ্গতি ছিল। তার ৫হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত চাল নিলামে বিক্রয় করা হয়েছে।
নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান তিনি জেলে কার্ড দেখে স্বচ্ছভাবে প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করছেন। ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল দিয়েছেন কোন জেলেকে চাল কম দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION