1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লালমোহনে ডেঙ্গু রোগীদের সহায়তা প্রদান করলেন এমপি শাওন

  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫০৪ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ডেঙ্গু আক্রান্ত লালমোহন উপজেলার সকল রোগীদের ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধেুরী শাওন এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈয়বুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, ডেঙ্গু রোগ বর্তমানে সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। এজন্য সকলের সচেতনতা ছাড়া বিকল্প কিছু নেই। বাড়ীর অঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা এখন সকলের দায়িত্ব। সকলকেই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গুকে মোকাবেলা করতে হলে সকলকে আরো বেশি সচেতনত হতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিনসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত ৭ জন ডেঙ্গু রোগীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে প্রদান করেন এমপি শাওন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION