1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

আলহাজ্ব মকবুল হোসেন কলেজের এইচএসসি শাখার নবীন বরণ অনুষ্ঠিত।। দেশ আলো

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮৩ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব: উৎসবমুখর পরিবেশে আলহাজ্ব মকবুল হোসেন কলেজের এইচএসসি শাখার নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

এইচএসসি কোর্স পরিচালনা কমিটি আহ্বায়ক রোজিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব গোলাম ফাতেমা তাহেরা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর সরকার আজিজুন নাহার।

অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য কলেজের পরিচিতি তুলে ধরেন এবং নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন। এসময় কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা ছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION