1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

লালমোহনে বই বিতরণ উৎসব উদযাপিত

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৬৩১ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন ভোলা প্রতিনিধি :

সারাদেশের সাথে একযোগে ভোলার লালমোহনে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।

সোমবার নতুন বছরের প্রথমদিন সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বছরের প্রথমদিনে লালমোহন উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এক লক্ষ উনষাট হাজার পাঁচশত শিক্ষার্থী ও ইবতেদায়ী, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ে চুয়াত্তর হাজার আটশত শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে।

এদিকে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION