1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ও দৈনিক শিক্ষার মতবিনিময় সভা।। দেশ আলো

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৮৮৩ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, দেশ আলো।।

রাজধানীর অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব মকবুল হোসেন কলেজের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ের প্রচার, প্রসারের লক্ষ্যে দৈনিক শিক্ষা অনলাইন নিউজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।

“ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট” বিভাগের প্রধান সৈয়দ মুহাম্মদ ইউসুফ, সিনিয়র প্রভাষক আবু নুর ফায়েজুল হক ও নাহিদ সুলতানা সুইটি এবং দৈনিক শিক্ষা’র রিপোর্টার মিথিলা মুক্তার উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কলেজের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রচার, প্রসারের সার্বিক বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় সৈয়দ মুহাম্মদ ইউসুফ বলেন, বাংলাদেশের জন্য নতুন বিষয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ের প্রচার, প্রসার এবং এ বিষয়ের শিক্ষার্থীদের বিশ্বব্যপী চাকুরীর সুবিধা সম্পর্কিত তথ্যগুলো দেশের জনপ্রিয় জাতীয় অনলাইন পত্রিকা “দৈনিক শিক্ষার” মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা জানতে পারলে তাদের ক্যারিয়ার গঠনে একটি সুযোগ উন্মোচিত হবে।

এসময় দৈনিক শিক্ষা’র রিপোর্টার মিথিলা মুক্তা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয় অধিভূক্ত কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্টেক হোল্ডারদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাহিদ সুলতানা সুইটি, আবু নুর ফায়েজুল হক। এসময় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION