1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৯৯৩ জন সংবাদটি পড়েছেন।

 

ঝালকাঠির নলছিটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রুপা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর আল কাদেরিয়া দরবার শরীফের সামনে এ দুঘর্টনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকচালককে আটক করে পুলিশ।

জানা যায়, নিহত রূপা আক্তার উপজেলার সরই গ্রামের মো. ফিরোজ মীরার মেয়ে এবং ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছে জানা যায়, নিহত রূপা তার ছোট বোনকে নিয়ে ঈদের কেনাকাটা করতে মোটরসাইকেলে করে সরই থেকে নলছিটি শহরের দিকে আসছিল। পথে মালিপুর দরবার শরীফ এলাকায় এলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা সড়কে ছিটকে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রূপাকে উদ্ধার করে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রূপা ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালক মো. সোহাগকে আটক করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালক ইমরান আহমেদকেও থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION