1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৫ জন সংবাদটি পড়েছেন।

জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকার গঠনের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখে আয়োজিত হবে সিকিউরিটি কনফারেন্সের ৬০তম আসর। এতে, বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগদান ছাড়াও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ্, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে বৈঠক করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এছাড়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির। দুইদিনের এ সফর শেষে, আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION