1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভয়াবহ মন্দার পথে ইতালির অর্থনীতি

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০
  • ১১৬৬ জন সংবাদটি পড়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে ধস নামতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ সময় পার করেত যাচ্ছে ইতালি। বিশেষ করে দেশটির পর্যটন খাত, অন্যান্য সেবা ও দোকান মুখ থুবড়ে পড়ছে। দেশটির প্রায় ১ কোটি মানুষের চাকুরি হারানোর শঙ্কায় আছেন।

ইতালির ক্ষুদ্র ব্যবসায় গোষ্ঠীরা বলছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। ফেডারেশনের প্রধান বলছেন,আমরা কর্মচারীদের বেতন এবং অন্যান্য ব্যয় বহন করতে পারছি না এজন্য সরকারের গৃহীত ব্যবস্থাগুলো অবিলম্বে কার্যকর করা উচিত। আর এই কার্যক্রম ফলপ্রসু করতে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা কমানো দরকার। এদিকে ব্যাংকগুলো দ্রুত কাজ না করায় গেল সপ্তাহে অভিযোগ করেছে সরকার তবে ব্যাংক কর্মকর্তারা বলছে এরই মধ্যে ৪ লাখ লোনের অনুরোধ রাষ্ট্র সমর্থিত কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

এদিকে দেশটির প্রধান ব্যবসায়িক সংঘ কোফিনডাস্ট্রিয়ার প্রধান কার্লো বোনমি বলেছেন, দেশব্যাপী ১ কোটি পর্যন্ত মানুষের চাকুরি হারাতে পারে। আমরা মে মাসের শেষে পরিসংখ্যানের জন্য অপেক্ষা করছি তবে ইঙ্গিত পাওয়া যায় যে ৭ থেকে ১০ লাখ মানুষের চাকরি চাকরি ঝুঁকিতে রয়েছে।

গত মঙ্গলবার প্রকাশিত জরিপ অনুসারে, ৫৩ শতাংশ ইতালিয়ান পরিবার তাদের ভবিষ্যতকে নেতিবাচকভাবে এবং ৬৮ শতাংশ দেশের ভবিষ্যতকে নেতিবাচকভাবে দেখেছেন। লকডাউনের কারণে, ৪২ শতাংশ পরিবারকে তাদের কাজ ও আয় হ্রাস করতে হয়েছে, ২৬ শতাংশ কাজ বন্ধ করেছে এবং ২৪ শতাংশ মানুষ কাজ পাচ্ছে না। প্রতি ১০ জনের মধ্যে ছয়টি পরিবার চাকরি হারানোর আশঙ্কা করছে, যার ফলস্বরূপ ২৮ শতাংশ মানুষ সিদ্ধান্ত নিয়েছে কোনও ছুটিতে কোথাও না যাওয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION