1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

মোবাইলের উপরিভাগের মাধ্যমে ছড়াতে পারে করোনা: গবেষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ১১৪৩ জন সংবাদটি পড়েছেন।

করোনা ভাইরাস সংক্রমণে ব্যক্তিগত মোবাইল ফোন ‘ঘরের শত্রু বিভীষণের’ মতো কাজ করতে পারে। যতো মাধ্যমে খুব সহজেই এ ভাইরাস ছড়ায় মোবাইল ফোন তার অন্যতম প্রধান বলে এক গবেষণায় জানিয়েছেন দুবাই পুলিশের বিজ্ঞানী মেজর ড. রশিদ আল গাফরি।

তাদের ওই গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, মোবাইল ফোনের উপরিভাগের মাধ্যমেও করোনা একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে পারে।

দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অব ফরেনসিক সায়েন্সেস অ্যান্ড ক্রিমিনোলজির প্রশিক্ষণ ও উন্নয়নবিষয়ক পরিচালক মেজর ডক্টর রাশিদ আল ঘাফরি অস্ট্রেলিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর সঙ্গে মিলে একটি গবেষণা করেন। তাঁদের গবেষণায় দেখা গেছে, কভিড-১৯-সহ ক্ষুদ্র জীবাণু সংক্রমণের বড় মাধ্যম হলো মোবাইল ফোন।

আল ঘাফরি বলেন, ‘আমরা বিভিন্ন মোবাইল ফোন বিশ্লেষণ করেছি এবং সেগুলোর উপরিভাগে শত শত জীবাণু পেয়েছি।’

তিনি বলেন, ‘মোবাইল ফোনগুলো কভিড-১৯-এর মতো সংক্রামক রোগজীবাণুর বাহক। করোনা ভাইরাসসহ অন্যান্য ভাইরাস সংক্রমণে মোবাইল ফোনগুলো সহায়কের ভূমিকা পালন করে।’ জার্নাল অব ট্রাভেল মেডিসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিজে গবেষণাটি প্রকাশের আগে ওই বিজ্ঞানী দলটি মোবাইল ফোনে জীবাণু নিয়ে গবেষণা করেছে।

আল ঘাফরি বলেন, সংক্রমিত মোবাইল ফোনের মাধ্যমে রোগ-জীবাণু সহজেই সীমান্ত অতিক্রম করতে পারে। এর মাধ্যমে সংক্রমিত মোবাইল ফোন জৈব-নিরাপত্তার জন্য সত্যিকার অর্থেই ঝুঁকি তৈরি করে। তিনি আরো বলেন, যদি কোনো ব্যক্তি ভাইরাসে সংক্রমিত হন তবে তাঁর মোবাইল ফোনেও ভাইরাস ছড়ায়। সেই ভাইরাস মোবাইল ফোনের ওপর দীর্ঘ সময় থাকতে পারে।

আল ঘাফরি বলেন, একজন ব্যক্তি তাঁর মুখে দিনে গড়ে কয়েক শ বার হাত দেয়। এ কারণে করোনা ভাইরাসের মতো রোগে তাঁর সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।

গাফরি ফোনের মাধ্যমে জীবাণু ছড়ানো ঠেকানো রোধ করার বিষয়ে বলেন, মানুষকে নিজের ফোনটিকে নিজের হাতেরই অংশ মনে করতে হবে। কেননা ফোনে যা থাকে, ধরে নেওয়া যায়, তা হাতেও থাকে। ফলে হাতের মতোই নিয়মিত ফোনও স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। প্রতিদিনই সেটা করা উচিত। ফোনকে সবসময় রোগজীবাণুর বাহক হিসেবে দেখতে হবে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর মোবাইল ফোনের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে বারবার হুঁশিয়ারি জানিয়ে আসছেন বিজ্ঞানীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION