1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মকবুল হোসেন কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।।দেশ আলো

  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯০৩ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব: দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব মকবুল হোসেন কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্মদিন এবং জাতীয় শিশু দিবস নানা আয়োজনে উৎযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকালে কলেজের দ্বিতীয় ভবনের অডিটোরিয়ামে শিশু সমাবেশ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত শিশু সমাবেশ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব সৈয়দ মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ রোজিনা ইয়াসমিন শিশুদের ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেন। অধ্যক্ষ এবং সভাপতি শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন এবং তার অসামান্য কীর্তি সবার সামনে তুলে ধরেন। এরপর জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। সবশেষে শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় অর্ধ-শতাধিক ফুলের মতো শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION