1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশাল মহানগর ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৭৭৯ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: বরিশালের ক্রীড়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল মহানগর ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) নগরীর দক্ষিণ আলোকান্দা রোডস্থ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় উপস্থিত সকালের মাঝে সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাবের সদস্য সচিব মো: সাদ ইসলাম বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস, সংযমের মাস। রমজানের প্রতিটি শিক্ষা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে।

মহানগর ক্লাব প্রসঙ্গে তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বরিশাল মহানগর ক্লাবের প্রয়াস অব্যাহত থাকবে। তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে পারলে তারা মাদকের নেশায় ঝুঁকবে না। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে সাদ বলেন, ক্লাবে নতুনত্ব আনার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যহত রয়েছে। আমি আশা করি, সকলের সহযোগিতায় বরিশাল মহানগর ক্লাব বরিশালের ক্রীয়াঙ্গনে মাইলফলক হয়ে থাকবে।

ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন আব্দুল হাকিম খান জামে মসজিদের ইমাম আবু হুরায়রা সানি। এসময় মুসলিম উম্মাহর শান্তি ও ক্লাবের সমৃদ্ধি কামনা করা হয়। ইফতার ও দোয়া মোনাজাতের আগে মহানগর ক্লাবের পক্ষ থেকে নগরীর দুটি মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর ক্লাবের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION