1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রলীগের ইফতার বিতরণ ও দোয়া

  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৭৯৮ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) কলেজ প্রাঙ্গনে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো: হালিম গাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ-সভাপতি নোমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার বিতরণ শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে ও ছাত্রলীগের অভিবাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সবাইকে রমজান মাসকে ইসলামী রীতি অনুযায়ী পালন করার তাগিদ দেন।

এদিকে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ছাত্রলীগের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION