1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

সাইক্লোন পরবর্তী মোবাইল সেবা পুনরুদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছে এমটব

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২০
  • ৯৪৮ জন সংবাদটি পড়েছেন।

 

সুপার সাইক্লোন আম্ফানের পর সেবা পুনরুদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবঃ) বলেন, মোবাইল সেবাদাতা ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা কোভিড-১৯ সংকটের সময়ে বাংলাদেশের নাগরিকদের জরুরী টেলিকম সেবা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এর মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান আঘাতের পরেও উপকূল এলাকাগুলোতে যেন অত্যাবশ্যকীয় মোবাইল সেবা যেন চালু থাকে বা স্বল্প সময়ের মধ্যেই পুনরায় তা চালু করা যায় সেজন্য সজাগ ও সতর্ক থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে টেলিযোগাযোগকে জরুরি সেবা বিবেচনা করে সাইক্লোনের সময় ও পরে পুনরায় সেবা চালু করতে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় দরকার; বিশেষ করে বিদ্যুৎ কর্তৃপক্ষের বিশেষ সহযোগিতা প্রয়োজন। তদুপরি, এই সময়ে জরুরি প্রয়োজনে সেবা পুনরুদ্ধারে চলাচলের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন। এই সময় জরুরি প্রয়োজনে সেবা পুনরুদ্ধারে চলাচলের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন এবং নাগরিকদের নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করাই মোবাইল সেবাদাতাদের উদ্দেশ্য বলে বার্তায় উল্লেখ করা হয়।

পূর্বের ঘূর্ণিঝড়গুলোতে মোবাইল অপারেটরদের টাওয়ারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিজ্ঞতা থেকে এমন আহ্বান জানিয়েছে এমটব।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী বুধবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এরইমধ্যে দেশের সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION