1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বেদনাময় ঈদ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৩৫৮ জন সংবাদটি পড়েছেন।

ইমাদ উদ্দিন হাসান ঃ

২০১৮ সালের ২৭ রমজান। সেহরি খেয়ে, নামাজ পড়ে শুয়ে আছি। রাতেই খবর শুনেছি মনু নদীর কয়েক জাগায় ভাঙন দেখা গিয়েছে।সকলের প্রচেষ্টায় রাতেই সে ভাঙনগুলো নতুন করে বাঁধা হয়েছে। কিন্তু তাতে কি হবে।রাতেই পানি বাড়তে শুরু করল।কারণ ইন্ডিয়ার বাঁধ খুলে দিয়েছে। ফজরের পরেই নতুন করে কয়েক জাগায় বাঁধ ভেঙে গেল।ডুকতে শুরু করল মনু নদীর পানি।কয়েক ঘন্টার ব্যবধানে ডুবে গেল পুরো এলাকা।নষ্ট হতে লাগল ফসলী জমী।ভাঙতে লাগল শত শত অসহায় মানুষের ঘর।দিন কি’বা রাত সবময়ই মাটির দেওয়ারের ঘর ভাঙার আওয়াজ শুনা যেত।চারিদিকে পানি আর পানি।অন্যদিকে মানুষের হাকাকার।খাবার খাওয়ার মত কিছুই ঘরে নাই। সেই সময়ে কিছু পাতি নেতার কথা আজও ভুলিনি। এক প্যকেট মুড়ি দিয়ে শত ছবি তুলা।যাক সেসব কথা। রামাদ্বান শেষের পথে।অথচ কোনো ঈদের আমেজ নেই।নেই কোনো আনন্দ। বিষাদ ছেয়ে গেছে সবাইকে।সবসময়ই মানুষের হাহাকার। সামনে যে ঈদ তা কারও মুখে নেই।তবুও শেষ হলো রামাদ্বান। আসল পবিত্র ঈদুল ফিতর। আমাদের এলাকায় এমনও হয়েছে ঈদের নামাজ পড়ার জায়গাটুকু মানুষ পায়নি।মসজিদ ভর্তি পানি। ঈদগাহতেও পানি।তবুও মানুষ কষ্ট করে হাটু পানি,কমর পানি কি’বা গলা পানি ভেদ করেও দূরের মসজিদে গিয়ে আদায় করেছে ঈদুল ফিতরের সালাত।আল্লাহর খাস রহমতে আমাদের মসজিদ কি’বা ঈদগাহ পানিতে ভাসে নি।কমর পানিয়ে ডিঙিয়ে গিয়ে মসজিদেই আদায় করেছি ঈদের সালাত।সেই ঈদের ছিলো ঠিকই। কিন্তু কোনো আমেজ ছিলনা। মানুষ ছিলো অসহায়। ঈদের আনন্দ ত্য বহুদূর। খাবার খাওয়ার ও সামর্থ্য ছিলনা অনেকের।সেই ঈদে পড়া হয়নি নতুন জামা।খাওয়া হয়নি ফিরনি,সেমাই কি’বা গোশত। ঘরে যাই ছিল সবে তাই দিয়ে ঈদ পালন করেছে।সেই সময়ের কথা আজও ভুলিনি। এরকম আনন্দহীন ঈদ আর কখনও আমি দেখিনি।এরকম মানুষের হাহাকার ও দেখিনি। এই ঈদ ছিলো আমার জীবনের সব থেকে বেদনাময় ঈদ।

বেদনাময় ঈদ
ইমাদ উদ্দিন হাসান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION