1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ডাঃ আনোয়ার মৃত্যুতে শিক্ষক নেতা প্রভাষক আমিনুর রহমান শামীমের শোক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ১০৮৩ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধিঃ বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান, সাউথ এপোলো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য, সমাজসেবক, শিক্ষানুরাগী ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রকাশক বিশিষ্ট চিকিৎসক ডা: আনোয়ার হোসেন আর নেই। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন।

তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
আজ মঙ্গলবার (০৯ জুন) রাত পৌনে ৩টায় রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে এক শোকবার্তায় বরিশাল বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতা প্রভাষক আমিনুর রহমান শামীম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, ডাঃ আনোয়ার ছিলেন গরীবের বন্ধু। সমগ্র দেশে যখন করোনা আক্রান্ত বেড়েই চলছে এবং প্রাইভেট হাসপাতাল, প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, ডাক্তারদের প্রাইভেট চেম্বার গুলো যখন বন্ধ ছিলো তখন বরিশালের রাহাত মেডিকেল হাসপাতাল রোগীদের সেবা দিয়ে আসছিল। তিনি গরীব অসহায়দের কাছ থেকে ফি নিতেন না এবং ফ্রি সেবা দিতেন। তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ এতিমদের জন্য ছিলেন নিবেদিত প্রান।

পারিবারিক সূত্র থেকে জানা যায় আনোয়ার হোসেনকে প্রথমে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। শয্যা খালি না থাকার অজুহাতে সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

সেখান থেকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকেও একই ভাবে ফিরিয়ে দেওয়া হয়।

পরে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে দ্রুত বাড্ডা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION