1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

‘স্বরণীয় ঈদ’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ১৩৪৩ জন সংবাদটি পড়েছেন।

সুলতানাঃ

“কিরে উঠ, বাসায় যাবিনা? তোরে নিতে আসছি” কথা গুলো শুনে চোখ মেলেই দেখি ভাইয়া খুব ব্যাস্ত ভংগিমায় ডেকেই চলছে। পাশেই স্বামী মহাশয় দাঁড়িয়ে আছেন।আর আমি এই ঈদের দিনেও পরে পরে ঘুমুচ্ছি….

এ আর নতুন কিছু নয়, পুরোনো দিনের অভ্যাস। সবাই যেখানে নতুন জামায় ঘুরে বেড়াতে ব্যাস্ত, ঠিক সেই সময় আমি নতুন জামায় নির্দিষ্ট কামরায় ঘুমের রাজ্যে ডুবে থাকতেই স্বাচ্ছন্দ বোধ করতাম। সমবয়সী কেউ না থাকার এ অদ্ভুত যন্ত্রনা শুধুমাত্র ভুক্তভোগীরাই অধিক সমজদার।

ঘুমের রেশ কাটিয়ে উঠার আগেই আওয়াজ ভেসে এলো “ভাইয়া নিতে আসছে, তুমি যাও আমি পরে আসছি”।

এবার আমারে পায় কে? আমার স্পিড স্পেস ক্রাফট থেকেও দ্রুততায় ছুটছে। কয়েক সেকেন্ডে ব্যাগ গুছিয়ে আমি তৈরি।
” হায় আল্লাহ! আমার জোহরের নামাজ পড়া হয়নি”
বলে দ্রুতই অযু করতে ছুট…..

শাশুড়ি মা অবশ্য বারকয়েক বলে ছিলেন “এত কিছু রান্না করলে, কিছু তো খেয়ে যাও!”।” না না আমি বাসায় যাবো” এছাড়া আর কিছুই ছিলনা মাথায়।

এত দ্রুত সব গুছাতে মোটেও বিরক্ত হচ্ছিলাম না, শুধু বাসায় যাবো চিন্তাটাই অদ্ভুত শক্তির যোগান দিচ্ছিলো শরীরের প্রতিটা রন্দ্রে রন্দ্রে। কয়েক মিনিট সময় যেন কয়েক ঘন্টা মনে হচ্ছিলো। “না না আমায় আরো তাড়াতাড়ি বেড়িয়ে পরতে হবে” ভাবতে ভাবতেই কোনরকম বোরখা টা গায়ে জরিয়ে ছেলে সমেত বেড়িয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।

সে এক বিশাল উত্তেজনা মুখর সময়, বাইকের এগিয়ে যাওয়ার সাথে সাথে হার্ডবিট খুব দ্রুত টের পাচ্ছিলাম।এইতো আর ১০ মিনিট সময়ের ব্যাবধানে পৌঁছে মায়ের কাছে। আহ! আমার মা।।

“এবার তো বোরখাটা খোল” আম্মু চেচিয়ে যাচ্ছেন উনার নিজস্ব ভংগিমায়। কে শোনে কার কথা, আমি তো আমাতে ডুবে গেছি। প্রায় ৩০ মিনিট সময় পর্যন্ত হেটে হেটে শুধু অনুভব করার চেষ্টায় ছিলাম। কতক্ষণ আব্বুর কাছে তো কতক্ষণ আম্মুর কাছে। বাচ্চা মেয়েটির মত পিছন পিছন ঘুরে বেড়াতে সে যে কি আনন্দ!!

ভাতের প্লেট টেনে নিয়ে ১ লোকমা মুখে দিয়েই ভেটকি ওয়ালা মুখ নিয়ে বলতে লাগলাম “আম্মু আমার খুব জোরে কান্না পাচ্ছে, আমি কি একটু কাঁদবো?”।
-” না না, কাঁদতে হবেনা” খুব শাশনের ভংগী তে আম্মু বলে উঠলেন।

আমার চোখ যেন এই শাশন মানতে খুব বেশি অপারগ। তাই ঝরে গেলো অঝোর ধারায়।

ভাইয়া নামক চ্যাতানো যন্ত্রটা বলে চলল- “নামাজে দাঁড়ায়া পুরা সময়টা কাঁন্না করছে মাইয়াটা, নিজেরে কি আউলিয়া দরবেশ মনে করে নাকি”।

আমিও কম যাই কিসে? ধুম ধাম কয়েক খানি কিল বসিয়ে দিলাম যন্ত্রটার পিঠে। তারপর নিজেকে গুটিয়ে নিয়ে কুটি কুটি হয়ে মিইয়ে গেলাম ঈদানন্দে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION